1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফিরতে শুরু করেছে ফোর-জি ও থ্রি-জি

  • আপডেট টাইম :: রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ৩.২২ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন ::
প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা পেতে শুরু করেছেন গ্রাহকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ইন্টারনেট গতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু সময়ের মধ্যেই গ্রাহকরা আগের মত গতি পাবেন ইন্টারনেটে।
ফেইসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা এবং আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের পর শনিবার বার সন্ধ্যার পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়
মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তা তখন জানিয়েছিলেন, ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেওয়া হয়েছে’ তাদের।
তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে।”
কোনো নির্দেশনা নয় কারিগরি ক্রটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে রোববার দুপুরে দাবি করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন,“কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!