1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বালিজুড়ী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১০দিনের মধ্যে স্বপদে বহাল নির্দেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ৭.২৪ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
তাহিরপুর উপজেলার বালিজুড়ী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে ১ আগস্ট থেকে ১০দিনের মধ্যে স্বপদে বহাল করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করার জন্য বিদ্যালয় ম্যানিজিং কমিটিকে নির্দেশ দিয়েছেন সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুছ। স্বপদে বহাল করা হয়েছে তার লিখিত ভাবে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মোস্তফা কামালকে জানানো নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আবারও কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি (স্বারক নংঃ সিশিবো/প্রশা-২১/আঃ আঃ কঃ/৬৭৩)চিঠি দেওয়া হয় সবাইকে। গত বুধবার (১ আগস্ট) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতি হাইকোর্টের রায় অবমানা ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের কতৃক প্রেরিত নির্দেশনা দিয়ে কয়েকটি চিঠি প্রেরনরে পরও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি তা অমান্য করায় তাদের ডেকেছিলেন সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার নিজ কার্য্যালয়ে। এই সময় বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার ও ম্যানিজিং কমিটির সভাপতি আবুল খায়েরসহ ম্যানিজিং কমিটির কয়েকজন সদস্য ও সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে এই নির্দেশ দেন বলে জানা যায়।
বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, বুধবার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি সভাপতিসহ কয়েকজন সদস্য ও আমাকে সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল কুদ্দুছ স্যার ডেকেছিলেন। এবং হাইকোর্টের রায় ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের কতৃক প্রেরিত নির্দেশনা মান্য করে আমাকে ১০দিনের মধ্যে বিদ্যালয়ে স্বপদে বহাল করার জন্য নির্দেশ দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!