1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছিল: যুক্তরাষ্ট্রে ব্যারিস্টার ইমন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ৭.১০ এএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র:
সুনামগঞ্জ জেলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছিল। দীর্ঘদিন পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। দেশ এখন আর তলাবিহীন ঝূরি নয়। বিশ্ববাসীর কাছে অর্থনৈতিক এক বিষ্ময়ের নাম বাংলাদেশ।
বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রের সময় রাত সাড়ে ৮টায় আমেরিকার জামাইকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সুনামগঞ্জবাসীর উদ্যোগে শোকদিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ নূরুজ্জামান চৌধুরী শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় বক্তব্য দেন তফাজ্জুল করিম, ইশতিয়াক আহমদ রুপু, কাজী কয়েছ, মিছবাহ আহমদ, আনোয়ার হোসেন আনু, ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সধর্মিনী ব্যারিস্টার ফারজানা শীলা, আনুল, জামাল উদ্দিন, কাজী কাইয়ূম প্রমুখ।
ব্যরিস্টার ইমন তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে দেশে এনে ফাসির কার্যকর করতে হবে। এতে তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
দেশে নানামুখি গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের রূপকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে বিদেশে বাঙ্গালিদের কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতেও নৌকা প্রতীকে শেখ হাসিনার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!