1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জ শহরের বাইসাইকেল চোর আব্দুল আলী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১ আগস্ট, ২০১৮, ৭.৩১ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহ‌রের কুখ্যাত বাইসাইকেল চোর আব্দুল আলী(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের ষোলঘর পয়েন্টে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল আলীর বিরুদ্ধে সদর থানায় ৪টি চুরি, একটি মাদক মামলা আছে। সে শহরের ষোলঘর এলাকার কোয়েল আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানুষের বাসাবাড়িতে চুরি করার পাশাপাশি বাইসাইকেল চোর হিসেবে তার কুখ্যাতি রয়েছে। বিভিন্ন কায়দায় বাসাবাড়িতে রাখা বাইসাইকেল তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার অসংখ্য অভিযোগ আছে আব্দুল আলীর বিরুদ্ধে। মঙ্গলাবর দুপুরে সে শহরের ধোপাখালি এলাকার মিজানুর রহমান তুহিনের বাইসাইকেল বাসার সামনে থেকে চুরি করে নিয়ে যায়। পরে বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ষোলঘর পয়েন্টে তাকে আটক করে। খবর পেয়ে সদর থানার এসআই কাসেম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, গ্রেফতারকৃত আব্দুল আলী চুরি, মাদকসহ ৫টি মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ আছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!