1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আওয়ামী মহিলা লীগের আংশিক কমিটি গঠন: সভাপতি শাহানা সাধারণ সম্পাদক হুসনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৬.০১ পিএম
  • ৬৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
২২ বছর পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের আংশিক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলক একাডেমি মিলনায়তনে অনুষ্টিত সম্মেলনে কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি ১১ সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পর্বে সম্মেলন শেষ হয়। শেষ দিকে কাউন্সিলের মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহানা রব্বানী এমপি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের স্ত্রী হুসনা হুদা। রুদ্ধদ্বার কাউন্সিলের মাধ্যমে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। পরবর্তীতে ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা হবে বলে জানান তিনি।
বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সামিনা চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. আফতাব উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম (কৃক)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, দিলরুবা জামান শেলী, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুন্নেছা মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হুসাইন (খেয়া), সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, সদস্য শিরিন বেগম ও রেবেকা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি সালেহা বেগম, মাহফুজা বেগম প্রমুখ। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা মহিলা আ.লীগের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি। তবে ১১ সদস্যের কমিটিতে পরিবারের একাধিকজন নেতৃত্ব পেয়েছেন বলে জানা গেছে।
আংশিক কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা বেগম, চার সহসভাপতি হলেন, এডভোকেট রিতা বেগম, রওশন সিদ্দিকা, নাসিমা চৌধুরী এলি, রওশন আরা বেগম পুতুল, সাধারণ সম্পাদক হলেন, হুসনা হুদা, তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুগ্ম আহ্বায়ক শাহানা রব্বানীর মেয়ে এডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষা, সাদিয়া বখত সুরভী, সেলিনা বেগম, চার সাংগঠনিক সম্পাদক হলেন, এডভোকেট নাগিবা সুলতানা, মাজেদা আক্তার, ফারহানা ইমা ও সালমা আক্তার। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!