1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

লিটনের পক্ষে প্রচারণা চালাচ্ছে রাজশাহীর আইনজীবী সমিতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুলাই, ২০১৮, ৩.৪৩ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন::
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ২দিন বাকী। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী কোর্টের আইনজীবীদের মধ্যে বিশেষ এক উত্তেজনা লক্ষ করা যায়। অফিস চলাকালীন সময়ে সকলের মুখে ছিল নির্বাচনী আলোচনা। বৃহস্পতিবার দুপুর গড়ানোর সাথে সাথেই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আইনজীবীরা নৌকার পক্ষে প্রচারণায় নামেন।
নগরীর লক্ষিপুর মোড়, সি এন্ড বি মোড়, শিক্ষাবোর্ড এলাকা, মেডিকেল রোড, কাচা বাজার ও বিভিন্ন ক্লিনিকে কর্মরত এবং রাসিকের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে লিটনের পক্ষে প্রচারণা চালানো হয়।
রাজপাড়া থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বজলে তৌহিদ আল-আহসান বাবলার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামিম আখতার হৃদয় এর পরিচালনায় প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য বগুড়া অঞ্চলের প্রতিনিধি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, রাজশাহী অঞ্চলের প্রতিনিধি অ্যাডভোকেট ইয়াহিয়া, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, ইব্রাহীম হোসেন পিপি এন্তাজুল হক বাবু।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর প্রায় দেড় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় লক্ষিপুর মোড়ে পথসভার মাধ্যমে প্রচারণা শেষ হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!