1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে মনোমালিন্য ভুলে কাজ করতে হবে: জয়া সেনগুপ্তা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুলাই, ২০১৮, ৩.১৬ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, ২৮ জুলাই উপজেলা গণমিলনায়তনে উপজেলা আওয়ামী মীলীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অলিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেনগুপ্তা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেদের মধ্যে সকল প্রকার মনোমালিন্য ভুলে নিরলস কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে তিনি নেতাদের তৃণমূলে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিন্দ্র চন্দ্র বৈষ্ণব, আট গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য এলাছ মিয়া, আওয়ামী লীগ নেতা আজমান গনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পিযুষ চৌধুরী, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুষ কান্তি দাস, শাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন দাস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!