1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ফিস বৃদ্ধি: শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ২.৫০ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কর্মচারিদের বেতন বাড়ানোর ছুতোয় সুনামগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির অন্যায্য ভর্তি ফিস বাড়ানোর প্রতিবাদে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ কৃর্তপক্ষ ভর্তি কার্যক্রম স্থগিত করে দিয়েছে বলে জানা গেছে। ক্ষুব্দ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের সামনে এসে অবস্থান ধর্মঘট পালন করে।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালনকালে কলেজের পাস ও অনার্স কোর্সের শিক্ষার্থীরাও এসে আন্দোলনে সংহতি জানায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র প্রিয়ন, পাপ্পু সরকার, সোহেল, অমিত প্রমুখ। অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র নেতা তারেক চৌধুরী, পুলক তালুকদার, দ্বিপাল ভট্টাচার্য্য, শেখ ফয়সাল প্রমুখ। বক্তারা অভিযোগ করেন হঠাৎ ভর্তি ফিস বৃদ্ধি করে রশিদ ছাড়াই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাধ্য করে টাকা আদায় করছে। অন্যায্য ফিস না কমানো হলে আন্দোলনের হুমকি দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সত্তার বলেন, ১০-১৫ জন কর্মচারী বেতন বৃদ্ধির দাবি জানানোয় আমরা বিভিন্ন ক্লাসের ভর্তি ফিস বাড়িয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!