1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ১১.২০ এএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শেষে আলফাত স্কয়ারে এসে আলোচনাসভার মাধ্যমে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে তৃণমূল নেতৃবৃন্দ এসে অংশ নেন।

শুক্রবার বেলা ১১টায় টায় জেলা শহরের পৌর মার্কেটের খোলা চত্বরে এসে নেতৃবৃন্দ জড়ো হন। আধাঘন্টা পরে পৌর মার্কেট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ ব্যাজ মাথায় লাগিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন আবুল খায়ের, এডভোকেট বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, লাভলু আহমদ, মাসুক আহমদ, মখলিছ রহমান, শিবলু আহমদ চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!