1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে ব্যরিস্টার ইমনকে সংবর্ধনা: সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জন্য কাজ করার আহ্বান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ১.৫২ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে এই আসনের দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সাধ্যমত কাজ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের স্টারলিং এভিনিউয়ের আল আকসা পার্ট হলে তাকে দেওয়া যুক্তরাষ্ট্রস্থ সুনামগঞ্জ সমিতির সংবর্ধনাসভায় এসব কথা বলেন তিনি।
যোসেফ চৌধুরীর সভাপতিত্বে ও রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন নূরুজ্জামান চৌধুরী শাহী, তোফায়েল আহমদ, মিছবাহ আহমদ, ইশতিয়াক রুপু, সাংবাদিক ও গবেষক রণেন্দ্র তালুকদার পিংকু, আনোয়ার হোসেন, জাহিদ, শিল্পী চয়ন, আব্দুর রহিম বাদশা, আলা উদ্দিন আহমদ, সোহেল আহমদ, কবীর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যারিস্টার ইমনের সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শীলা।
ব্যারিস্টার ইমন বলেন, সুনামগঞ্জ-৪ উন্নয়ন ও সম্ভাবনার এলাকা। কিন্তু এখানে দলীয় এমপি না থাকায় কর্মীরা বঞ্চিত হচ্ছে। তাই আগামীতে এই এলাকার দেশ বিদেশে অবস্থানরত কর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
সুনামগঞ্জ সমিতি কর্তৃক প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীরা হাসলেই দেশ হাসে। তাই এই প্রবাসীদের নিয়েই আমরা নান্দনিক সুনামগঞ্জ গড়তে চাই।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!