1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সিলেটে নৌকার পক্ষে আজিজুস সামাদ ডনের গণসংযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ৩.২০ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন। সোমবার বিকেলে নগরীর কাজীটুলা পয়েন্ট থেকে আম্বরখানা- চৌহাট্রা হয়ে শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শহীদুর রহমান শহীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, সিলেটে উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা অর্থনৈতিক মুক্তি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্ননয়নে আন্তরিক। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আমার বাবা আব্দুস সামাদ আজাদ এ অঞ্চলে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। সুখে দুখে মানুষের পাশে ছিলেন। তাঁর সন্তান হিসেবে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন বলেন, সিলেটেই নয় পুরো বিভাগে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রোয়েল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সাবির মিয়া, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, সোহেল আহমদ, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, হায়দর মিয়া, শাহিন তালুকদার, শ্রমিক লীগ নেতা সামসুল ইসলাম, কালী কুমার রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, আনোয়ার কোরেশী, জগন্নাথপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব, সহ সভাপতি সিদ্দিক আহমদ, আকমল হোসেন, সৈয়দ তানিন আহমদ, আসাদ কোরেশী, জয়নুল কোরেশী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, দক্ষিণ সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা আকবর হোসেন, মানিক মেম্বার, নজরুল হোসেন, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, ছাত্রলীগ নেতা সৈয়দ শিব্বির আহমদ, সৈয়দ তামিম, সুবের আহমদ, তৈয়বুর রহমান সীতু, আসাদ আবেদীন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!