1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

মনসা পূজা উপলক্ষে মূর্তি তৈরিতে মুখর সাচনা পালপাড়া

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ২.০৭ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

আরিফ বাদশা:
প্রতিবছরের মতো এবারও সাচনা বাজারের পালপাড়ার মূর্তি কারিগররা মনসাপূজা উপলক্ষে মনসার মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বাংলার লৌকিক দেবি মনসা দেবীকে অর্ঘ্য দিতে তারা তৈরি করছেন তার নানা রঙ্গের মূর্তি। এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে জামালগঞ্জের সাচনাবাজারের ঐতিহ্যবাহী পালপাড়ায়।
জানা গেছে শ্রাবন মাসের শেষ দিনে সর্প দেবী মনসার পূজা প্রতি বছর হাওরাঞ্চলের গ্রামে পালন করেন সনাতন ধর্মের লোকজন। সনাতন ধর্মের লোকজন জানান, এই পূজার মূল প্রতিপাদ্য হল মা মনসার উদ্দেশ্য পাঁঠা (মর্দ ছাগল) বলি দিয়ে মনের পশুকে দমন করা। হিন্দু ধর্মমতে মনসা হচ্ছে সাপের দেবী। এ দেবীর পূজা করলে ঘর-বাড়ি বিষাক্ত সাপ হতে রক্ষা পায়। মূলত নদী মাতৃক বাংলার বর্ষাকালীন সাপ-বিচ্ছুর উৎপাত থেকে রক্ষা পেতেই এই মনসাপূজার প্রচলন হয় বলে জানা গেছে। চিরায়ত বাংলার লৌকিক দেবি মনসাকে এর মাধ্যমে পূজা অর্ঘ্য দেওয়া হয়।
জানা গেছে আগামী ১৭ আগস্ট বুধবার মনসা পূজা অনুষ্ঠিত হবে। আর এই পূজা উপলক্ষে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জামালগঞ্জ উপজেলার সাচনা পালপাড়ার মুর্তি কারিগররা। কারিগররা জানান, প্রতিটি মূর্তি তারা ৭০০-৩০০০ হাজার বিক্রি করে থাকেন। হাওরাঞ্চলের গ্রামগুলোতে তারা এবার অনেক মূর্তি সরবরাহ করেছেন বলে জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!