1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ৪.২১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার সিরাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে সিংচাপইর সিরাজগঞ্জ বাজার গ্রামের ছমক আলীর কন্যা তানজিনা বেগম (১০) ও স্বাধীনা বেগম (৯) বাড়ির পুকুরে পরিবারের অগোচরে সাতার কাটতে নামে। এই সময় সাতার না জানায় দুই বোন পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিংচাপইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, দুই বোন পরিবারের লোকদের অগোচরে পুকুরে গোসলে নেমে ডুবে মারা গেছে। ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!