1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

প্রথমবারের মতো সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শোকদিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ১১.২৭ এএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

14047343_1149224778483677_4824729867585614779_oস্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে পালিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরে ৮টি স্থানে পৃথকভাবে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো আলোচনাসভা এবং কাঙ্গালিভোজের আয়োজন করেন। এছাড়া জেলা প্রশাসনও দিবসটি পালন উপলক্ষে পৃথক আলোচনাসভা করে। রাজনৈতিক মহল জানিয়েছেন জেলা শহরে প্রথমবারের মতো বর্ণাঢ্যভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
আয়োজনের মধ্যে সবচেয়ে ছিল জেলা যুবলীগের উদ্যোগ। বিশাল র‌্যালিসহ বিকেলে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভা করে সংগঠনটি। এর আগে শহরের তিনটি স্থানে যুবলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে যুবলীগ নেতাকর্মীরা শোকর‌্যালি করে আবুল হোসেন মিলনায়তনের সভায় যোগ দেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ হোসেন বখত চত্বরে আলোচনাসভার আয়োজন করে। এখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এছাড়াও জেলা যুবলীগ শহীদ আবুল হোসেন মিলনায়তনে, সদর উপজেলা যুবলীগ আলফাত স্কয়ারে, পৌর আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে, পৌর যুবলীগ পুরাতন বাসস্টেশনে, জেলা স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কার্যালয়ে এবং জেলা ছাত্র লীগ পুরাতন বাসস্টেশনে আলোচনা সভার আয়োজন করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!