1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শিগ্রই সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের নির্মাণকাজ শুরু হবে: নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১.০১ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সভায় উপস্থিত সুধীজনদের অনুরোধে নূরুল হুদা মুকুট শিল্পকলা একাডেমি সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন নিচু ভূমিটি ভরাট করে এখানে শহিদ মিনার নির্মাণের দাবি জানান। সুধীজনদের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট স্থানটি ভরাট করে অবিলম্বে শহিদ মিনার নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় এডভোকেট সালেহ আহমদ পুরাতন কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কারের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সংস্কারের জন্য উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আতম সালেহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কমরেড শীলা রায়, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!