1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১২.৫৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৮ জুলাই বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে নানাবিধ কর্ম সূচীর আয়োজন করা হয়েছে বলে জানান।
এবারের কর্ম সূচী হলো- ১৯জুলাই র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন,২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, ২২জুলাই বিভিন্ন স্কুল- কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৩ জুলাই জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ মূল্যায়ন, পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, দৈনিক শ্যামল সিলেটের শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক দিরাই শাল্লা ডটকমের স্টাফ রিপোর্টার শান্ত কুমার তালুকদার, দৈনিক সিলেটের ডাকের শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!