1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে সাংবাদিক লিপসনের উপর হামলা, আশংকাজনক অবস্থায় ওসমানীতে প্রেরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ৬.১৮ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে লিপসন আহমদ (২৫) নামের এক স্থানীয় সাংবাদিক দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। লিপসন আহমদ স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার।
লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ জানান, মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কয়েকজন যুবক লিপসনকে পথ আগলে ধরে পার্শবর্তী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার শারীরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিনি জানান, লিপসনের শারীরীক অবস্থার খারাপ থাকায় কারা তার ওপর হামলা করেছে সে জানাতে পারেনি।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদউল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িকদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লফিতুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর সহ স্থানীয় সাংবাদিকরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!