1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নূরুল হুদা মুকুটকে উষ্ণ সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুলাই, ২০১৮, ২.৫৯ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট যুক্তরাজ্য থেকে সরকারি সফর শেষে সুনামগঞ্জে ফিরে আসায় তাকে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। রোববার দিরাই রাস্তা থেকে প্রায় তিন শতাধিক মোটর সাইকেলের মাধ্যমে শোডাউন দিয়ে নেতাকর্মীরা শহরে নিয়ে আসেন। শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনাসভায় প্রতিটি উপজেলা থেকে নেতৃবৃন্দ এসে যোগ দেন।
উল্লেখ্য গত ১ জুলাই নূরুল হুদা মুকুট ১৫ দিনের জন্য সরকারি সফরে যুক্তরাজ্যে যান। সেখানে বাঙ্গালি কমিউনিটিসহ যুক্তরাজ্যের স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিভিন্ন সংগঠন নূরুল হুদা মুকুটকে সংবর্ধনা প্রদান করে।
সংবর্ধনার জবাবে নূরুল হুদা মুকুট ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনার উন্নয়ন তৃণমূলে পৌছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনাসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আজাদুল ইসলাম রতন, শীতেশ তালুকদার মঞ্জু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট কল্লোল তালুকদার চপল, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় জয়, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!