1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেবে ভারত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুলাই, ২০১৮, ১০.৪৮ এএম
  • ৪১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশের বয়স্ক নাগরিক ও মুক্তিযোদ্ধাদের ভারতে মাল্টিপল ভিসা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত।

রোববার (১৫ জুলাই) সচিবালয়ে ভিসা সহজীকরণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

‘রিভাইস ট্রাভেল অ্যারেজমেন্টস-২০১৮’ শীর্ষক চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী এবং ভারতের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে ৬৫ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি ভারতের ভিসার আবেদন করলে, তাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেয়া হবে।

এর আগে তারা দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘বয়স্ক নাগরিক ছাড়াও ১৯৭১ সালে দেশ মাতৃকার মুক্তির জন্য যারা যুদ্ধ করেছিলেন, তাদের জন্য রাজনাথ সিং একই ধরনের সুবিধা প্রদানের কথা বলেছেন।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ভারত মেডিকেল ও স্টুডেন্টস ভিসা সহজ করবে বলে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছে।’

এ সময় তিনি উল্লেখ করেন, ‘আমাদের দেশ থেকে প্রতিবছর বিভিন্ন কারণে ১ কোটি মানুষ বিদেশে যান। এর মধ্যে কেবল ভারতেই যান ৩০ লাখ মানুষ।’

তিন দিনের সরকারি সফরে গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসেন। এরপর গতকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!