1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দিরাই পৌরসভার ২০১৮-১৯অর্থ বছরের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ১.০৪ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০১৮-১৯অর্থ বছরের জন্য ২৪ কোটি ১০ লক্ষ ২৩হাজার ২৪৩.২০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ১কোটি ৮১লক্ষ ৭০হাজার রাজস্ব আয় এবং ২২ কোটি ২৮লক্ষ ৫৩হাজার ২৪৩.২০ টাকা কেন্দ্রীয় সরকারের অনুদান হিসাবে ধরা হয়েছে। বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বিশুদ্ধ পানি উৎপাদন কেন্দ্র (ওয়াটার প্লানটেশন) বাবদ ৯ কোটি টাকা। বৃহস্পতিবার বেলা ১টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র মোশাররফ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সবুজ মিয়া, সোয়েল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সহ-সভাপতি সোয়েব হাসান, সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি ইকবাল আহমদ, এসএম ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, জাকারিয়া হোসেন জুসেফ, প্রশান্ত সাগর দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পৌর সচিব (ভারপ্রাপ্ত) মলয় ভট্রাচার্জ, হিসাবরক্ষণ কর্মকর্তা আশীষ রায়সহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় মেয়র মোশাররফ মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে জনবান্ধব বাজেট প্রনয়ন করা হয়েছে। হাট-বাজার, নৌকাঘাট, গরুরহাট ইজারা ও কর আদায়ের মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়, তাই কেন্দ্রীয় সরকারের অনুদানের প্রতি বেশী গুরুত্বারোপ করা হয়েছে। আওয়ামীলীগ সরকার দেশে আছে বলেই অভূতপুর্ব উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করুন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!