1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগন্জে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জুলাই, ২০১৮, ৫.০৪ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগন্জ জেলা সংসদের তত্ত্ববধানে দক্ষিণ সুনামগন্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় অনলাইন প্রেস ক্লাবে ছাত্রনেতা মনির হোসেন দুর্জয়ের সভাপততিত্বে ও ছায়াদ হোসেন সবুজের সন্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও প্রাবন্ধিক প্রভাষক এনামুল কবীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান, জেলা সংসদের সভাপতি তারেক চৌধুরী, সরকারি কলেজ সংসদের যুগ্ম আহবায়ক নিমাই সরকার, দক্ষিণ সুনামগন্জ অনলাইন প্রেস ক্লাবের ধর্ম সম্পাদক বুরহান উদ্দিন, অর্থ সম্পাদক খালেদ হাসান, সহ-প্রচার সম্পাদক শাহ্ নূর সুলতান, সোনার তরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহাগ আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ছায়াদ হোসেন সবুজ’কে আহবায়ক, পংকজ চক্রবর্তী জয়’কে যুগ্ম-আহবায়ক ও রিমেল আহমদ’কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আবু সাঈদ, আবু তাহের, ইয়াহিয়া, আতিকুর রহমান, হাবিব, জবিরুল, জাহিদ ও শাহিনুর রহমান।
জেলা সভাপতি তারেক চৌধুরী অনুমোদিত নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: রইসুজ্জামান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!