1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আব্দুল হাসিম ঢুকাইদে নিয়ে যৎকিঞ্চিত।। শঙ্কর মৈত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮, ৩.৪৩ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

৮০র দশকে আমাদের সুনামগঞ্জের হাওরাঞ্চলে কাউকে আব্দুল হাসিম ঢুকাই দে, বললেই ক্ষেপে যেতো। আব্দুল হাসিম বলা নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। আমরা তখন স্কুলে পড়ি। মনে আছে কেউ একটু অন্যরকম হলেই বলা হতো, আব্দুল হাসিম। শুনেছি সেটাও নাকি ফুটবল খেলা থেকে উৎপত্তি। আব্দুল হাসিম নামের এক ভালো খেলোয়াড় ছিলো, তার পায়ে বল গেলেই মাঠজুড়ে ধ্বনি ওঠতো,ঢুকাই দে, আব্দুল হাসিম ঢুকাই দে। কিন্তু সেটা পরবর্তিতে নেগেটিভ সেন্সে কেনো ব্যবহার হতো তার কারণ জানতে পারিনা। সে অনেক দিন আগের কথা। এখন সুনামগঞ্জের ভাটি অঞ্চলে আব্দুল হাসিম বলা হয় কী না জানিনা।
তবে এ যুগে আরো বছর চারেক আগে ফুটবল খেলা থেকেই আরেক সংখ্যার উৎপত্তি হয়েছে যা এখন উচ্চারণ করলেই অনেকে ক্ষেপে যায়। কি অদ্ভুত? গত বিশ্বকাপের পর কোমল পানীয় সেভেন আপ বললে একটি দলের সমর্থকরা ক্ষেপে যেতেন। দোকানে গিয়েও এ পানীয়টি পারতপক্ষে খেতে চাইতেন না। আমি এমনও দেখেছি, তরুণ তরুণিরা দলবদ্ধ হয়ে ফাস্টফুড শপে গিয়ে বলেছেন, কে কি খাবে? কেউ বলছে স্প্রাইট কেউ কোক আরেকজন বলছে ব্রাজিল। আমি টাসকি খেয়ে গেলেও দোকানদার দেখলাম ঠিকই সেভেন আপ বের করে দিয়েছে। দোকানদারের কাছে জিজ্ঞেস করে আমাকে এর মাজেজা জানতে হয়েছে।
যাকগা। ভাবছিলাম এবার বিশ্বকাপের পর সেটা অনেকেই হয়তো তেমন করে মনে রাখেনি। আর এটা এমন কোনো বিষয়ওনা। খেলাতেইতো খেয়েছে। যদিও এটা বিশ্ব রেকর্ড। আর এমন রেকর্ড ভাঙ্গুক তারাও হয়তো চায়না। কিন্তু হায় গণেশ! এতো আরেক বিপদ! এখন তো সংখ্যার ৭ ই উচ্চারণ করা যায়না। হয়তো অন্যকোনো প্রসঙ্গেই ৭ দরকার পড়লো। কিন্তু উনারা ৭ বলতে দেবেন না সেভেন বলতে দেবেন না। যেমন আমি বলেছিলাম তোমাদের খেলাটা লাকি সেভেন মাসে হচ্ছে।জয়ের সম্ভাবনা আছে। ওমা! সেভেন কেনো বললাম এ নিয়ে ঘরে তুলকালাম। আমি বললাম ঠিকাছে ৬+১বলি? না তাও হবে না। যোগফল না কি ৭ ই হয়। আমি বললাম তা হলে ৭ ই কি সংখ্যা থেকে ভেনিস করে দিতে হবে? জবাব এলো সুযোগ থাকলে নাকি তাই করা হতো। কড়া ভাবেই বললাম ভুলে যাও এসব। এই ৭ এর সঙ্গে আমাদের আবেগ জড়িত। ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন এখন বিশ্ব স্বীকৃত। কিন্তু কে শুনে কার কথা। ৭ যেনো তাদের কাছে অভিশপ্ত। আজ ফেবুতে লিখেছিলাম ৭-২=৫। কারো নাম উল্লেখ করিনি। ওমা! প্রতিক্রিয়া দেখি সেখান থেকেই আসছে। আচ্ছা আমরা এখন কি করবো? ৭ বাদ দিয়ে দেবো? জবাব কি ফ্রান্স? ওহ, এখনতো আবার ফ্রান্সও বলা যাবে না! সামনে নাকি এ আতংক আছে।
(লেখকের ফেইসবুক টাইম লাইন থেকে নেওয়া)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!