1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হেলিকপ্টারে চড়ে জেল থেকে পলায়ন করলেন আসামী

  • আপডেট টাইম :: সোমবার, ২ জুলাই, ২০১৮, ৮.০৫ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

অনলাইন::
ফ্রান্সে ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত এক কুখ্যাত অপরাধী সিনেমার কায়দায় জেল থেকে হেলিকপ্টারে করে পালিয়েছেন। আলজেরীয় বংশোদ্ভূত সেই ব্যক্তির নাম রেদোয়ান ফাইদ।
প্যারিস অঞ্চলের ‘রু’ কারাগারে ফাইদ বন্দি ছিলেন। গত রবিবার হঠাৎ সেই কারাগারে একটি হেলিকপ্টার নামে। তাতেই ছিল ফাইদের তিন সহযোগী।
অন্যরা তখনও বুঝতে পারেনি যে, কী ঘটতে চলেছে। কারো কিছু বোঝার আগেই কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক মিনিট।
হেলিকপ্টারটি ছিল হাইজ্যাক করা। হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।
পরে ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে আগুনে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। সেখানেও সন্ধান পাওয়া যায়নি রেদোয়ান ফাইদ আর তার তিন সহযোগীর। ধারণা করা হচ্ছে তারা সেখান থেকে অন্য কোথাও পালিয়েছে।
হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!