1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মাদক ও অন্যায় অবিচারের বিরুদ্ধে মোহনপুর গ্রামের যুবসমাজের শপথ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুন, ২০১৮, ৩.৫৬ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সদর উপজেলার মোহনপুর গ্রামের তরুণরা মাদক ও অন্যায় অবিচারের বিরুদ্ধে শপথগ্রহণ করেছে। এখন থেকে গ্রামের যুবসমাজ মাদকসেবি ও বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে। যুবকরা নিজেরা মাদক গ্রহণ করবেনা এবং অন্যদেরও এই সুযোগ দিবেনা বলে অঙ্গিকার করেছে। পাশাপাশি অন্যায়ভাবে যাতে কোন নীরিহ মানুষকে কেউ হয়রানি করতে না পারে সেজন্য অন্যায়কারীর বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছে তারা।
শুক্রবার বিকেলে মেহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় তরুণরা গ্রামের মুরুব্বিদের সামনে শপথ করে।
মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মুরুব্বিরা দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এই কমিটি শীগ্রই গঠন করে কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। এদিকে মাদক ও অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোহনপুর গ্রামের প্রতি বৈষম্যমূলক আচরণেরও প্রতিবাদ করেন গ্রামবাসী। তারা ইউপি চেয়ারম্যানের নানা দুর্নীতি ও অনিয়মেরও প্রতিবাদ করেন।
সভায় বক্তব্য দেন কাজী শামসুল হুদা সোয়েল, মুছন আলী, আকিকুল ইসলাম, সেলিম, সাফিজ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!