1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকার একাধিক মামলার আসামি

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুন, ২০১৮, ৩.৪২ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মেয়র হিসেবে সৎ ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যয়ে গাজীপুরে চলছে নির্বাচনের প্রস্তুতি। প্রার্থীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। জনগণের দোরগোড়ায় গিয়ে প্রার্থীরা ভোটের জন্যে ধর্ণা দিলেও সচেতন ভোটাররা বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের ভোট প্রয়োগ করবেন বলে বিশ্বাস করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অতীত রেকর্ড খারাপ না এবং তার বিরুদ্ধে কোন মামলাও নেই বলে জানা গেছে।
অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করা অন্য মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে থানায় অন্তত ৫টি মামলা করা হয়েছে। মামলাগুলোর বিবরণী থেকে জানা যায়, প্রত্যেকটি মামলাই করা হয় সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে।

হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর বিবরণী থেকে জানা যায়- গত ৬ ফেব্রুয়ারি দত্তপাড়া দিঘীরপাড়, টঙ্গী থানা এলাকা থেকে ১০টি ককটেল ও ১০টি পেট্রোল বোমাসহ গ্রেফতার করা হয় হাসান উদ্দিন সরকারকে। যা টঙ্গী থানায় দায়ের করা মামলা নম্বর-২০। এছাড়া কিছুদিন আগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আলাদা আলাদা দুইটি মামলা দায়ের করা হয় হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে। এর একটি তেজগাঁও শিল্প এলাকা থানায়, মামলা নম্বর- ২৫(২)১৫। অন্যটি টঙ্গী থানায়। যার মামলা নম্বর- ১০(৭)৯৩।

সন্ত্রাসী ও নাশকতামূলক মামলা ছাড়াও মানহানীর মামলাও করা হয় হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে। মানহানীর অভিযোগে মো. আজমত উল্লাহ খান নামের একজন বাদী হয়ে মামলাটি করেন। যার সি আর নম্বর ৩২৬/৯৯।

উল্লেখিত মামলাগুলোর বিষয়ে গাজিপুর সিটি করপোরেশনের ভোটাররা অবগত। তাই তারা কি জেনে শুনে হাসান উদ্দিনের মত এমন একজনকে নির্বাচিত করবে, যার বিরুদ্ধে কিনা একাধিক মামলা চলমান, তা সময়ই বলে দেবে।

নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ মেয়র প্রার্থী হিসেবে হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলাগুলো অপর প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্যে তুরুপের টেক্কা হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!