1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিশ্বের সেরা দশ গার্মেন্টের সাতটিই বাংলাদেশের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ৭.০৯ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রত্যায়িত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০টি পোশাক কারখানার মধ্যে সাতটিই বাংলাদেশে অবস্থিত। এ পর্যন্ত ৬৭টি কারখানাকে ইউএসজিবিসি কর্তৃক সবুজ কারখানা হিসেবে প্রত্যায়ন করা হয়েছে।
আরো প্রায় ৩০০টি সবুজ পোশাক কারখানা নির্মাণাধীন।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ।
জবাবে মন্ত্রী আরো জানান, শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে গ্রিন ফ্যাক্টরি সম্পর্কিত প্রত্যক্ষ কোনো বিধান নেই। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লায়েন্স প্রতিবেদন অনুসারে ‘এ’ গ্রেডভুক্ত তৈরি পোশাক কারখানা ৪৩৬ এবং ‘বি’ গ্রেডভুক্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা ২২৮। তৈরি পোশাক কারখানাগুলো পরিবেশবান্ধব ও পর্যায়ক্রমে গ্রিন ফ্যাক্টরির ধারণাভুক্ত করে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বিশ্বের ২১টি মিশনে বাণিজ্যিক উইং রয়েছে। এর মধ্যে ৯টি মিশন চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!