1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকের প্রবীণ সাংবাদিক চাঁন মিয়া আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ৯.৫২ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি যুগান্তর স্বজন সমাবেশ ছাতক শাখার উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি এএফএম চাঁন মিয়া আর নেই। তার মৃত্যুতে সুনামগঞ্জের তাহিরপুর সাংবাদিক সমাজের নেতৃবৃন্ধ মঙ্গলবার গভীর শোক প্রকাশ করেছেন।’ তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক চাঁন মিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।
প্রবীণ সাংবাদিক চাঁন মিয়া জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ।
ছাতকের এ প্রবীণ সাংবাদিক দীর্ঘ দেড়যুগেরও বেশী সময় ধরে সংবাদপত্রে লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন।’ তিনি সুনামগঞ্জের স্থানীয় , সিলেটের আঞ্চলিক দৈনিক পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের ছাতক শাখার প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন।’ পরবর্তীতে দৈনিক বাংলাবাজারের ছাতক প্রতিনিধি হিসাবে , দেশের একাধিক অনলাইন নিউজ পোর্টালে এবং আমৃত্যু দৈনিক ইনকিলাবের ছাতক প্রতিনিধি হিসাবে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!