1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ এতিমখানার শিশু কন্যাদের সঙ্গে ঈদ উদযাপন করলেন ফরহাদ আহমেদ, খাওয়ালেন দামি চকোলেট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ৫.৫৬ এএম
  • ৪১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী ফরহাদ আহমেদ সুনামগঞ্জ সরকারি বালিকা এতিমখানার একশ এতিম শিশুকন্যার সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করেছেন। কন্যাজ্ঞানে তিনি এতিম শিশুদের সঙ্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯ টা পর্যন্তু হাসিখুশিতে সময় কাটান। এতিম শিশুরা তাকে কাছে পেয়ে খুব উল্লসিত হয়।
ঈদোৎসবের আনন্দ আড্ডায় তিনি এতিম কন্যাদের কাছ থেকে তাদের জীবনের করুণ আখ্যান শুনে অশ্রুসিক্ত হন। তিনি সুখে দুখে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন।

পরে তিনি এতিম কন্যাদের জন্য লন্ডন থেকে নিয়ে আসা দামি চকোলেট খাওয়ান। লন্ডন থেকে এতিম কন্যাদের জন্য তিনি প্রায় ৪০ কেজি চকোলেট নিয়ে এসেছিলেন।
ফরহাদ আহমদ বলেন, এতিম প্রতিটি কন্যা নিস্পাপ ফুলের মতো। জীবনের করুন বাস্তবতার কারনে তারা ছিটকে পড়েছে। তাদের বৃত্তিমূলক সহযোগিতা করা হলে তারা ঘুরে দাড়াবে। আমি যতদিন জীবিত আছি ততদিন তাদের সহযোগিতা করে যাব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!