1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ৪.৩৩ পিএম
  • ৬১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা, সংস্কৃতি ও জীবন-যাপনে বাংলাদেশে হামলাকারী জঙ্গিরা বাঙ্গালি নয়। যারা সামাজিকভাবে বিচ্ছিন্ন ও বিকৃত তারাই দেশ ও মানুষের উপর আক্রমণ করে দেশকে পিছিয়ে নিতে চায়। হাজার বছরের পরাজিত বাঙ্গালিরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাওয়া শ্রেষ্ট অর্জন মুক্তিযুদ্ধকে এই জঙ্গিরা ম্লান করে দিতে চায়। কিন্তু এটা সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জঙ্গিদের শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে মন্ত্রী জানান।
শনিবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার রায়ের সভাপতিত্বে ও সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশখ্যাত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, তথ্যসচিব মরতুজা আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান আরো বলেন, যে অন্ধ ধর্ম বিশ্বাস নিয়ে আইএস সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপট আমাদের দেশে নেই। অথচ এই বিকৃত তরুণরা এই নামে আমাদের দেশের মানুষকে হত্যা করছে। তাদেরকে সবাই মিলে পরাজিত করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!