1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে রফিকুল ইসলাম তালুকদারের গণসংযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুন, ২০১৮, ৪.২১ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
জামালগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি
বলেছেন, মাদক,দূর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত সমাজ চাই। তিনি আরও বলেন, দেশ রত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মাদক,দূর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত দেশ গড়ার অঙ্গীকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ঞ্জাপন করেন। সোমবার দুপুরে তিনি জামালগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ড. রফিকুল ইসলাম তালুকদার এ কথা বলেন। জামালগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মাদক,দূর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত চাই এই নিয়ে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জামালগঞ্জ অডিটরিয়াম হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকমল হোসেন। ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম মোর্শেদ চৌধুরী তপন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক গোলাম হাসান আফিন্দী তাপস, জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক আল আফাজ জুয়েল, জামালগঞ্জের আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, ধর্মপাশা আওয়ামীলীগ নেতা জুবেদ আলী, সায়েদ আলী, রোকেল, ধর্মপাশা উপজেলা যুবলীগ নেতা রিপন, মামুন, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি আল আমিন, ছাত্রলীগ নেতা মো. নিজাম উদ্দিন, ফয়সাল তালুকদার, মো. ইমন মিয়া, সাফায়েত উল্লাহ, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য তৌফিকুল ইসলাম তালুকদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অপরদিকে ড. মো. রফিকুল ইসলাম তালুকদার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মান্নান ঘাট বাজারে মাদক,দূর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত সমাজ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ড. মো. রফিকুল বলেন, রাজনিতি যার যার আওয়ামীলীগ সবার, দল যাকে মনোনীত করবেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আমি সুনামগঞ্জ ১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। । আমি তাদেরকে দিক্ষা জানাই। আসুন সবাই মিলে মাদক,দূর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত সমাজ চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!