1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

বিশ্বকাপ ভাবনা: আর্জেন্টিনাকে ডিফেন্স নিয়ে ভাবতে হবে

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুন, ২০১৮, ৫.০৫ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

হিরণ্ময় রায়:
ইউরোপ থেকে এবার আসতে পারেনি নেদারল্যান্ড, ইটালী, গ্রীসের মতো জায়ান্টরা। কারণ এদের সাথে লড়াই করেই বিশ্বকাপে উঠে এসেছে আইসল্যান্ড। ফিফা র্যান্কিং এ ২২তম দেশ। ২০১৬ সালে ইউরো কাপে ইংল্যান্ড, স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আইসল্যান্ড। শারীরিক সক্ষমতা, গতি, দুর্ভেদ্য ডিফেন্স নিয়ে আগলে রেখেছে নিজেদের রক্ষণভাগ। আর যখন আক্রমণে গিয়েছে তখন আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। যদি নীচে নেমে রক্ষণাত্মক না খেলে আরো কিছু আক্রমণে যেতো দলটি, তাহলে হয়তো আপসেট ঘটতে পারত।
ক্লাব ফুটবলের ভিন গ্রহের বাসিন্দা বলে খ্যাত
লিওনেল মেসির নেয়া শটগুলোতে তাঁর শারীরিক সক্ষমতার প্রকাশ হয়নি। গত রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল অভিমুখে প্রচন্ড পাওয়ার শটগুলোর তুলনায় মেসি ছিলেন অনেক দুর্বল। আর্জেন্টিনার গ্রুপটা এবারে গ্রুপ অব ডেথ বললে অত্যুক্তি হবে না। সামনের ম্যাচগুলোতে আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়া বা আরেক জায়ান্ট কিলার সাবেক বিশ্বকাপ সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া কাউকে ছেড়ে কথা বলবে না। আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে নতুন করে কাজ করতে হবে দলটিকে। নতুবা আপসেট ঘটতে পারে। মেসিকে তাঁর নামের সাথে সুবিচার করতে হবে। লাতিন আমেরিকার সুন্দর ধ্রুপদী ফুটবল এবং ইউরোপের পাওয়ার ফুটবলের সৌন্দর্য দেখতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী, পর্তুগালদের শেষ চারে দেখতে চাই। অবশ্য যোগ্যতা নিয়ে ডেনমার্ক, স্পেন, সুইডেন উঠে আসাও অস্বাভাবিক কিছু নয়। শেষ কথা হল আমরা শেষ পর্যন্ত নান্দনিক ফুটবল উৎসব দেখতে চাই। সকল দলের সমর্থকদের জন্য শুভকামনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!