1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

রাষ্ট্র মানুষ বুঝেনা ।। স্বকৃত নোমান

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুন, ২০১৮, ৬.১৭ পিএম
  • ৫৯৩ বার পড়া হয়েছে

হ্যাঁ, এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এটাই আমার নিয়তি, আমাদের নিয়তি। নিয়তি সত্য। নইলে পৃথিবীর এত এত দেশ থাকতে এই রক্তপাতের দেশে জন্মালাম কেন? কপালের ফের, সব কপালের ফের। ভেবেছিলাম অমাবস্যা কেটে গেছে। এবার পৌর্ণমাসীর পালা। কিন্তু ভুল। অমাবস্যা এখনো কাটেনি। রক্তপাত এখনো চলমান। কার উপর দায় চাপাবো? রাষ্ট্রের উপর? রাষ্ট্র তো মানুষ বোঝে না। বোঝে হিন্দু-মুসলমান, বোঝে আস্তিক-নাস্তিক। তার গায়েও বিশেষ ধর্মের সিল। বিচার চাওয়ার মতো জায়গা কোথায়?

তবু আশায় থাকি, একদিন অমাবস্যা কাটবে। জ্যোৎস্নার বন্যায় মুছে যাবে রক্তের দাগ। সেদিন হয়ত আসবে। সেদিন শাস্ত্রপ্রোক্ত স্বর্গকে এই বাংলার মাটিতে নামিয়ে আনবে বাঙাল মানুষ। সেদিন হিন্দু-মুসলমান থাকবে না, বৌদ্ধ-খৃষ্টান থাকবে না, আস্তিক-নাস্তিক থাকবে না, কোথাও কোনো রক্তপাত থাকবে না। থাকবে শুধু মানুষ। সর্বমানবের সম্মিলিত সংগীত-উৎসবে মুখর হবে এই বঙ্গভূমি। কিন্তু আফসোস, সেদিন আমি থাকব না, আমরা থাকব না। এখন আছি। রক্তপাতের এই বর্তমানকে মেনে নিয়ে বেঁচে আছি। আমার কিচ্ছু করার নাই। আমাদের কিচ্ছু করার নাই। তবু ভগ্নহৃদয়ে এই কথা লিখে রাখি, ‘হত্যাকারীর বিচার চাই।’
(লেখকের ফেইসবুক টাইম লাইন থেকে নেওয়া)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!