1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শেখ হাসিনার কারামুক্তি উপলক্ষে সুনামগঞ্জে যুবলীগের আলোচনাসভা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুন, ২০১৮, ১১.৫২ এএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য নূরুল ইসলাম বজলু। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ফয়সাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, দিলোয়ার হোসেন, সহসম্পাদক রায়হান উদ্দিন, কোরবান নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সিনিয়র সহসভাপতি লিখন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায়, জেলা ছাত্র লীগ নেতা লায়েছ আহমদ।
বক্তারা বলেন, জাতির জনকের কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু লাখো কোটি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে জেল হাজত থেকে বের করে আরো দুইবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী। যার সাফল্যের অংশিদার দেশের আপামর মানুষ। বক্তারা বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে ধাবিত। অর্থনীতিতে বিশ্বের বিষ্ময়কর এক দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের চাকাকে গতিশীল করার আহ্বান জানান বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!