1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

গুলশান হামলার আরেক পরিকল্পনাকারী জেএমবির মারজান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ১১.৫৯ এএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী ছিলেন মারজান (সাংগঠনিক নাম)। তিনি বাংলাদেশের নাগরিক। হামলাসংক্রান্ত সব ছবি মারজানের আইডি থেকেই বাইরে পাঠানো হয়।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম বলেন, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় জড়িত বলে সন্দেহে থাকা চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হক ঢাকাতেই আছেন বলে তাঁদের ধারণা। হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া হাসনাত ও তাহমিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মনিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নব্য জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে গুলশান ও কল্যাণপুরের হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আবদুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান, শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক। ঘটনাস্থল থেকে নান্নু, সজীব, ইমরান, জিন্সিসহ কয়েকজন পালিয়ে যান। এসব এঁদের সাংগঠনিক নাম।
রাজধানীর টেকনিক্যাল থেকে গ্রেপ্তার নব্য জেএমবির পাঁচ সদস্য। ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২৫টি ডেটোনেটর, ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজন উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছিলেন। কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত ও একজন গ্রেপ্তার হওয়ার পর ঢাকায় নব্য জেএমবির কর্মিসংকট দেখা দেয়। এ জন্য তাঁরা উত্তরবঙ্গ থেকে কাঁচামাল নিয়ে ঢাকায় আসেন।
আতিকুর নব্য জেএমবির উচ্চপদে রয়েছেন বলে জানান মনিরুল। অন্যরা সবাই সদস্য। এঁদের জঙ্গি প্রশিক্ষণ রয়েছে। বড় ধরনের হামলার উদ্দেশে তাঁরা ঢাকায় আসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!