1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মাদরাসা অধিদপ্তরের ডিজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • আপডেট টাইম :: শনিবার, ২ জুন, ২০১৮, ৩.৫৬ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে
মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিক্ষামন্ত্রী, Education Minister, rtvonline

অনলাইন:
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কামাল উদ্দিন জাফরীর সঙ্গে বৈঠকের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২ জুন) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে এই নির্দেশে দেন তিনি।

বিল্লাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠনের পাশাপাশি গঠিত কমিটিকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর বোরাক টাওয়ারে অবস্থিত অধিদপ্তরের নিজ কক্ষে কামাল উদ্দিন জাফরীর সঙ্গে মিটিং করেন বিল্লাল হোসেন।

এই বিষয়ে তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক সভা বা বৈঠক ছিল না। এটা ছিল সাক্ষাৎ। কী বিষয়ে কথা হয়েছে, তা সাংবাদিকদের জানার দরকার নেই।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) কে এম কওসার আলীর জানান, তিনি (কামাল উদ্দিন জাফরী) সকালে মহাপরিচালক স্যারের কক্ষে বৈঠক করেন। কি বিষয়ে বৈঠক হয়েছে তা জানি না।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বেয়াই কামাল উদ্দিন জাফরী। সাঈদী প্রতিষ্ঠিত বেসরকারি বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসার একটি বেসরকারি টেলিভিশনের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর জামায়াতের রোকন তারেক মনোয়ারসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম আসামি কামাল উদ্দিন জাফরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!