1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

৮ বছর পর ঘোষিত হলো সুনামগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুন, ২০১৮, ৫.১২ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা যুবদলের অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকতকে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এডভোকেট মামুনুর রশিদ কয়েছে। ৫ সদস্যের ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ছাত্রদল নেতা মো. কামরুল হাসান রাজু। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সুনামগঞ্জসহ ৩১টি জেলার সাংগঠণিক কমিটির অনুমোদন দিয়ে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য সর্বশেষ ২০০৮ সালের আগস্ট মাসে আনসার উদ্দিনকে আহ্বায়ক এবং এটিএম হেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। এই কমিটি শুরু থেকেই বিরোধে জড়িয়ে পাল্টাপাল্টি কমিটি করেছিল বিভিন্ন স্থানে। এর আগে ১৯৯৫ সালে মো. সেলিম উদ্দিনকে সভাপতি ও আনসার উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে সেলিম উদ্দিনকে সভাপতি এবং আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!