1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা

দিরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশে ১৪৪ ধারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ৪.১২ পিএম
  • ৫৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে বৃহষ্পতিবার একই সময়ে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের দুটি পক্ষ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন উভয় পক্ষের সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করে উত্তেজনা প্রশমন করে। বৃহষ্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ধল বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করে প্রশাসন।
জানা গেছে তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে দুটি পক্ষ সম্প্রতি মুখোমুখি অবস্থান নিয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইদুল মিয়া ও সাধারণ সম্পাদক আহমদ চৌধুরীকে পাশ কাটিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বৃহষ্পতিবার ধল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ব্যানারে কর্মীসভা আহ্বান করেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রধান অতিথি করা হয়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একই স্থানে একই সময়ে পাল্টা ১৫ আগস্ট শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সমাবেশ আহ্বান করে প্রচারণা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার মো. আলতাফ হোসেন বৃহষ্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ধল বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী বলেন, আমাদের না জানিয়ে জেলা সভাপতি মতিউর রহমানকে অতিথি করে কয়েকজন কর্মীসভা আহ্বান করে প্রচারণা চালানোয় নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে উঠেন। তিনি বলেন, মতিউর রহমান আমাদেরও নেতা। তবে তিনি আসবেন আমাদের জানাবেননা এটা ঠিক না।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আলতাফ হোসেন বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় উত্তেজনা এড়াতে আমরা ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে নিবৃত্ত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!