1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জে গ্রেফতারের তিন দিন পর কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ২.১৯ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গ্রেফতারের তিন পরই সনামগঞ্জ কারাগারে মারা গেছেন মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত এক আসামী। বুধবার রাতে সুনামগঞ্জ কারাগারে বাবুল বিশ্বাস (৩৫) নামের ওই তরুণ মারা যান। গত ২৮ মে তাকে কারাগারে পাঠিয়েছিল দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। পরিবারের দাবি তাকে ঘুম থেকে তুলে নিয়ে মাদক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিম।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত ২৭ মে রাতে এক বোতল ভারতীয় মদসহ দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাসকে গ্রেফতার করে। তবে পুলিশ তাকে পার্শবর্তী আস্তমা গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে দাবি করলেও স্বজনরা বলছেন তার নিজ জয়কলসের বাড়ি থেকে ঘুম হতে তুলে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। পরদিন তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। স্বজনদের দাবি বুধবার রাতে কারাগারেই তিনি মারা যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মদসহ আসামীকে ধরে আমরা আদালতের মাধ্যমে চালান দিয়েছিলাম। শুনেছি জেলে মারা গেছে।
জেল সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। আমরা তাকে হাসপাতালে পাঠাই। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন বলে জানান তিনি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, বাবুল বিশ্বাস নামের ওই রোগী আমাদের হাসপাতালে পৌঁছার অনেক আগেই হৃদরোগে মারা যান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!