1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে মেয়র নাদের বখতের নেতৃত্বে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ৯.০৯ এএম
  • ৬৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের উদ্যোগে শহরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের তরুণ ও পেশাজীবীদের নিয়ে তিনি র‌্যালি বের করেন। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখত, জেলা আ.লীগের সহ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সেলিম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব চৌধুরী, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জেলা শ্রমিক লীগের সদস্যসচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, এডভোকেট মো. আবুল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। বক্তারা সুনামগঞ্জ পৌর শহরের অভিভাবকদেরও মাদকবিরোধী অভিযানে শরিক হয়ে আইন শৃঙ্খলা রক্ষা কারিবাহিনীকে সহায়তার আহ্বান জানান। পাশাপাশি নীরিহ মানুষদের হয়রানি না করে প্রকৃত মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে নাদের বখত বলেন, সারা দেশে মাদক এখন ভয়াবহ অবস্থায় পৌছেছে। কর্মক্ষম যুবশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। রাষ্ট্র ও পরিবারের সামনে এ এক অশনি সংকেত। প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে তিনি এ বিষয়ে রাষ্ট্রের নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সততার সঙ্গে অভিযান পরিচালনা করে প্রকৃত মাদক কারবারিদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!