1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিশ্বম্ভরপুরে গান ডাউনলোডের আড়ালে পর্ণোছবির রমরমা ব্যবসা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ১০.৩৯ এএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

জাকির হোসেন, বিশ্বম্ভরপুর::
ছোট ছোট দোকান। সাইন বোর্ড এ লেখা- এখানে মোবাইল রিচার্জ, ফটোকপি, গান-ছবি ডাউনলোড করা হয়’। প্রতিদিনই এসব দোকানে উঠতি বয়সী ছেলেদের ভিড় দেখা যায়। এসবের আড়ালে ব্যবসায়ীরা পর্ণোছবির ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি বাজারে এমনসব দোকান এই দৃশ্য প্রতিদিন দেখা যায়। উপজেলার শক্তিয়ার খলা, পলাশ, নতুনপাড়া, ধনপুর, বসন্তপুর ও চিনাকান্দি বাজারে গান ডাইনলোডের আড়ালে পর্ণোছবির ব্যবসা করছে দোকানীরা। তিেব সম্প্রতি এই দোকানীরা দেশের বিভিন্ন স্থানে র‌্যাপের ঘটনা সামাজিক যোগাযোগ সাইট থেকে নামিয়ে তা ডাউনলোড করে বিক্রি করছেন। দেশীয় পর্ণছবি দেখার জন্য এক শ্রেণির মানুষ এসব দোকান থেকে ওই পর্ণ ভিডিও মোবাইলে নিচ্ছেন। তরুণ প্রজন্মের মূল্যবোধ নষ্ট করতে এসব দোকানদাররা বিশেষ ভূমিকা রাখছে বলে অনেকেই জানান।
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা বাজারের এক দোকানদারের ভাষ্যমতে, বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও। কখনো কখনো ধর্ষণকারীরাই এগুলো পোস্ট করে। আবার অনেক সময় কেউ একজন এসব ভিডিও করে সরাসরি দোকানে দিয়ে যায়। এ ধরনের ‘এক্সক্লুসিভ’ ভিডিও-র দামও বেশি পাওয়া যায়। ক্রেতারা এখন এসব ভিডিও মোবাইলে নেন।
এলাকাবাসী জানান, এসব দোকানিরা রমরমা ব্যবসার আড়ালে আসলে যুব সমাজকে ধ্বংস করছে। যুব সমাজ এসব নীল ছবি দেখে অসামাজিক কর্মকান্ডে জড়িত হচ্ছে। এলাকাবাবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ দিকে নজর দেওয়ার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!