1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে হাওরে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মে, ২০১৮, ১১.৩৫ এএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে আঙ্গারুলি হাওরে বজ্রপাতে মৎস্যজীবী জহুরুল আলম (৪০) মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি। জহুরুল আলম উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি গ্রামের আজমান মিয়ার ছেলে।
জানা যায়, জহুরুল শনিবার দুপুরে বাড়ির পার্শবর্তী আঙ্গারুলি হাওরে মাছ ধরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে স্বজন ও স্থানীয়রা নিশ্চিত হতে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অনেক আগেই মৃত্যু হয়েছে বলে জানান। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, হাওরে মাছধরার সময় মারা গেছেন জহুরুল ইসলাম। তার পরিবারকে প্রশাসনিসকভাবে সহযোগিতা করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!