1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে এক হাজার ১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মে, ২০১৮, ৩.৫২ পিএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

রাজন চন্দ:: তাহিরপুর
তাহিরপুরে পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১শ ২০ পিস ইয়াবা ও ৫ লিটার দেশীয় মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত তিনদিনে (১৯,২০,২১ মে) তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এর পরিচালনায় বিশেষ মাদকবিরোধী অভিযানে পৃথক পৃথকভাবে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মোঃ এরশাদ মিয়ার পুত্র ছিদ্দিক মিয়াকে ১০৪৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। একই দিনে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন গ্রামের মৃত কৃষ্ণ রবি দাসের পুত্র শ্যামল রবি দাসকে দেশীয় ৫ লিটার মদ সহ আটক করা হয়।
রবিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র সাইফুল ইসলামকে ৬৩ পিস ইয়াবা সহ আটক করা হয়।
সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের ইউসুফ আলীর পুত্র আতাউর রহমানকে ১৪ পিস ইয়াবা সহ ডাম্পের বাজার থেকে আটক করা হয়।
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ীদের আটক করেন তাহিরপুর থানার এস আই আমির উদ্দিন, এ এস আই রেজা তালুকদার, এ এস আই ইমাম হোসেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ৪ মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথকভাবে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, আইজিপি মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!