1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

নির্বাচনকে বিতর্কিত করা বিএনপির অভ্যাস: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মে, ২০১৮, ৪.৪০ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন:
‘পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। খুলনায় চমৎকার একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশে বিএনপি নামক একটি দল আছে যে দলটি সব সময় বলে নির্বাচন ভালো হয়নি। বিএনপির একটি অভ্যাস নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া।’

আজ শুক্রবার ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে ভোলা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ যদি না করে সেটা তাদের ব্যাপার। তারা ভুল করবে। ৭০ সনে মওলানা ভাসানী সাহেব বড় নেতা ছিলেন। নির্বাচন না করার কারণে সেই দলের আজ কোনো অস্তিত্ব নেই। একই অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি যদি তারা নির্বাচন না করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের কথার সমর্থন করে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন না করার একটি পাঁয়তারা করছে। এ নির্বাচন যদি তারা না করে তাদেরই ক্ষতি হবে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতায় আজ বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট ক্লাবের একজন গর্বিত সদস্য। আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে চলেছি। ব্যাপক উন্নয়ন হয়েছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা ৩ আসনের মাননীয় সংসদ নূরনবী চৌধুরী শাওন এমপি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!