1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে লাফার্জ-হোলসিম’র ১৭ কি.মি. নতুন কনভেয়ার প্রতিস্থাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮, ২.৪৫ পিএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ১৭ কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। লাফার্জ-হোলসিম এর ছাতক প্ল্যান্টের টেকনিক্যাল টিম এই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছে। বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ কনভেয়ার বেল্টের মাধ্যমে ভারতের মেঘালয়ের কুমরা থেকে চুনাপাথর সরাসরি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সিমেন্ট তৈরির প্ল্যান্টে নিয়ে আসা হবে।
প্রতিস্থাপিত কনভেয়ার বেল্টের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে চুনাপাথর আমদানি চলছে। সর্বমোট ১৭ কিলোমিটার দীর্ঘ বেল্ট প্রতিস্থাপনের মাধ্যমে এই কনভেয়ার রোলটি পরিপূর্ণ করা হয়।
এ প্রতিস্থাপন কাজের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে লাফার্জ-হোলসিমের প্রধান নির্বাহি রাজেশ সুরানা বলেন, “কনভেয়ার বেল্টটি এখন নতুন প্রান পেল এবং এটা ছাতকে সিমেন্ট প্ল্যান্ট পরিচালনায় অত্যন্ত জরুরি এবং অপরিহার্য ভুমিকা রাখবে।”
সংশ্লিষ্টরা জানান, ১৭কিলোমিটার দীর্ঘ এ কনভেয়ার বেল্টের ১০ কিলোমিটার বাংলাদেশে এবং ৭ কিলোমিটার ভারতে অবস্থিত যা আন্তঃদেশীয় এই প্রকল্পটিকে মৌলিক করে তুলেছে। এটি দেখতেও দৃষ্টিনন্দন। দুই দেশের পারষ্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই অনন্য প্রকল্পটি বাস্তবে রুপ দিয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
লাফার্জ (বর্তমানে লাফার্জ-হোলসিম) ছাতকে ২০০৫ সালে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টটি স্থাপন করে।

তখন থেকেই বিশ্বমানের সিমেন্ট উৎপাদনের মাধ্যমে দেশের নির্মাণ খাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে কোম্পানিটি। ইতোমধ্যে দেশের শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
লাফার্জ-হোলসিমেরে মিডিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, ছাতকের স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্টটি ছাড়াও দেশে আরো তিনটি গ্রাইন্ডিং প্ল্যান্ট রয়েছে এই কোম্পানির।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!