1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

প্রথম আফগান নারী পাইলট নিলুফার যুক্তরাষ্ট্রে আশ্রয় পেলেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮, ১১.৩৭ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অনলাইন::
ক্যাপ্টেন নিলুফার রাহমানিকে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট। আফগানিস্তানে নিলুফার ও তাঁর পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১৬ মাস আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন তিনি।

নিলুফারের আইনজীবী কিম্বারলি মটলি এ তথ্য জানিয়েছেন।

নিলুফারের আইনজীবী বলেন, তাঁর মক্কেল আফগান জঙ্গিদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। হত্যার হুমকির কারণে তাঁর পরিবার একাধিকবার বাসস্থান পরিবর্তন করেছে। আফগানিস্তানে ফিরলে তাঁকে জীবন নিয়ে শঙ্কায় থাকতে হতো।প্রশিক্ষণের জন্য নিলুফার ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন।

এদিকে, মঙ্গলবার নিলুফার বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে যারা অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের পেশায় ফিরতে চাই।

প্রসঙ্গত, নিলুফার ২০১৩ সালে আফগানিস্তানের প্রথম নারী হিসেবে বিমান বাহিনীর পাইলট হন। ২০১৫ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড’ অর্জন করেন তিনি।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!