1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিল পরিবার: দুর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি ছাত্র লীগের

  • আপডেট টাইম :: বুধবার, ২ মে, ২০১৮, ৬.০৪ এএম
  • ৭৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের জনপ্রিয় মুখ ছাত্র লীগ নেতা রহুল আমিন হৃদয় গত ৩০ এপ্রিল বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যুবরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান হৃদয়। এ ঘটনায় ছাত্রলীগ ক্ষুব্দ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করতে গেলে গতকাল থানা ঘেরাও করে। এ ঘটনায় রাতেই উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ পরিবারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন। এসময় ক্ষতিপূরণের প্রস্তাব আসলে এই প্রস্তাব প্রত্যাখান করে হৃদয়ের পরিবার। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত বিশিষ্টজন ড্রাইভারকে জরিমানা করার প্রস্তাব দেন। এসময় ছাত্র লীগ নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে হৃদয়ের নামে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান। দাবিটি বাস্তবায়নের আশ্বাস দেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, সদর থানার ওসি মো. শহিদুল্লাহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার অচিরেই হৃদয়ের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!