1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শপথ নিয়ে দায়িত্বগ্রহণ করলেন মেয়র নাদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মে, ২০১৮, ২.৫৫ এএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নির্বাচিত হওয়ার প্রায় একমাস পর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোটভাই নাদের বখত। সোমবার সকাল ১১ টা ৫৮ মিনিটে সিলেট বিভাগীয় কমিশনার নাজমান আরা খানম তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। তার কার্যালয় মিলনায়নে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, চঞ্চল কুমার লোহ,আবাবিল নুর, শামছুজ্জামান স্বপন, গোলাম সাবেরিন সাবু, জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমদ প্রমুখ। উল্লেখ্য গত ২৯ মার্চ তিনি উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।
শপথের আগে সকাল সাড়ে ৭ টায় সুনামগঞ্জের আরপিন নগর এলাকায় মা নুরজাহান বখত ও ভাই জগলুলের কবর জিয়ারত করেন নাদের। পরে সিলেটে শপথ গ্রহণের আগে হযরত শাহজালাল রহ: মাজার জিয়ারত করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!