1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

নিউইয়র্কে কমরেড বরুণ রায়, বারীণ দত্ত ও পীর হাবিবুর রহমানকে স্মরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ৩.৩১ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলার বাম রাজনীতির প্রবাদপ্রতীম পুরুষ ও মেহনতি মানুষের বন্ধু কমরেড বরুণ রায়, বারীণ দত্ত এবং পীর হাবিবুর রহমান স্মরণে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিউইয়র্ক নাগরিক সমাজের উদোগে বাংলাদেশ প্লাজায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রগতিশীল মানুষেরা উপস্থিত ছিলেন। তারা তিন কমরেডের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট তবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক আ ফ ম কামাল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা সুব্রত পুরকায়স্থ, এডভোকেট মুজিবুর রহমান, কাশেম আলী, চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার, বরুণ রায়ের ছেলে সাগর রায়, কবি ওবায়দুল্লাহ মামুন, মোহাম্মদ হারুন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, বরুণ রায়, বারীণ দত্ত এবং পীর হাবিবুর রহমান সারাজীবন নীপিড়ীত মানুষের পক্ষে কাজ করেছেন। দেশ, মানুষ ও প্রগতির পক্ষে তারা সোচ্চার ছিলেন। তাদের স্মৃতি ধরে রাখার জন্য বক্তারা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!