1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কাল তিন পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬, ৪.৪০ পিএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রামের চারটি বাঙালি সংগঠন।
সম্প্রতি মন্ত্রিসভা চেয়ারম্যানের ক্ষমতা হ্রাস করে একটি সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়ায় এ কর্মসূচি দিয়েছে সংগঠনগুলো। এর আগে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সম অধিকার আন্দোলন, জাগো পার্বত্যবাসী এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সরকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।
সংগঠনগুলোর পক্ষে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুগ যুগ ধরে এ অঞ্চলে বসবাস করে আসলেও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে বাঙালিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। কমিশনের সকল সদস্যই ‘উপজাতীয়’ থেকে অন্তর্ভুক্ত থাকায় চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে প্রস্তাবিত এ সংশোধনী আইনে পরিণত হলে বাঙালিরা বৈষম্যের শিকার হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আশঙ্কা করা হয়, এ আইনের ফলে ভূমির কর্তৃত্ব পুরোপুরি পাহাড়িদের হাতে চলে যাবে এবং বাঙালিরা ভূমি থেকে উচ্ছেদ এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর গাড়ি, অ্যাম্বুল্যান্স, ওষুধ এবং খাবারের দোকানসমূহ হরতালের বাইরে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!