1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ৪.১৭ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, র‌্যালি, আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পর সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত জেলা আওয়ামী লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর পর একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম কুমার বণিক, শাহ আলম শেরুল।
আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য মুহিবুর রহমান, রিংকু চৌধুরী, কামরুল হাসান কমল, রফিকুল ইসলাম কালা মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তাহের উদ্দিন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, পৌর কৃষক লীগের আহবায়ক কল্লোল তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব আলমগীর হোসেন।
আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান লিটন, সফিক মিয়া, কাঞ্চন মিয়া, জালাল মিয়া, ফারুক মিয়া, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, রশিদ মিয়া, মামুন আহমদ খা, পৌর কৃষক লীগের সদস্য আশরাফুল চৌধুরী তাহা, অরুন দাস, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মাশহুদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল গনি ভান্ডারী, রিংকু দাস, সাইফুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!